সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন উদ্ধার, আটক ১
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক মানব পাচারকারীকে আটক ও পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়—টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ টিম ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চারজন নারী ও একজন শিশুকে উদ্ধার করা হয় এবং একজন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের বরাতে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারীরা অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে পাহাড়ি এলাকায় বন্দি করে রাখে। পরবর্তীতে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে বোটযোগে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা ছিল তাদের।

তারা আরও জানান, পাচারকারীরা জিম্মিদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করছিল।

উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানব পাচারকারীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি আরও বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ