বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চোরাচালানী মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায় শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর চাকঢালা বিওপি’র বিশেষ টহলদল নাইক্ষংছড়ি সীমান্ত পিলার-৪৩ থেকে আনুমানিক ৪.৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে গয়ালকাটা এলাকায় মায়ানমারের উদ্দেশ্যে পাচারকালে গোলগলা গেঞ্জি ৩০০ পিসসহ মোঃআঃআলমকে আটক করে।
আটককৃত মোঃ আঃ আলমের পিতা মৃত রশিদ আহাম্মদ। তার বাড়ি চাকঢালা বাজারপাড়া, পোস্ট-নাইক্ষ্যংছড়ি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান। আটককৃত আসামীকে মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।