মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রামু খুনিয়াপালংয়ে ৩০ বিজিবির অভিযানে ৭টি দেশীয় রামদা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রামু খুনিয়াপালংয়ে ৩০ বিজিবির অভিযানে ৭টি দেশীয় রামদা উদ্ধার

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের টঙ্গেরডেপা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরির ৭টি রামদা উদ্ধার করেছে ৩০ বিজিবি।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টঙ্গেরডেপা এলাকায় ৩০ বিজিবির সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরির ৭টি রামদা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত রামদা ডাকাত মোঃ আব্দুর শুক্কুরের বাড়ির সীমানা প্রাচীরের ভিতরে বস্তায় লুকানো ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়। তিনি সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন এবং এলাকার নাশকতার পরিকল্পনা করছিলেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান বলেন, ৩০ বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত রামদা রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ