রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক / ১৯৯১ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬
উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন বেকারি ও মাংস ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে জনপ্রিয় বেকারিকে ৩০ হাজার টাকা, সুইট ক্যান্ডিকে ৫ হাজার টাকা এবং চারজন মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ব্যবসায়ীদের সৎভাবে ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

এ সময় বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ