বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সুনামগঞ্জে বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ২৫ জুন ২০২২ তারিখ দুপুরে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বিজিবির ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর শাখা সীপকস, সরাইল এর অধীনস্থ উপশাখা সীপকস, সুনামগঞ্জ এর পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার অসহায় দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোবর্দ্ধনগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের বন্যাদুর্গত ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং নগদ ১,০০০/- (এক হাজার) টাকা করে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যদের পরিবারবর্গের সংগঠন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূখী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় এবং আপামর জনগণের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভীমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাদুর্গত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ