কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।
১৬ আগষ্ট মঙ্গলবার সকালে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট,রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।ক্যাম্প অভ্যন্তরের রোহিঙ্গাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখভাল করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাব এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এনজিও সংস্হার পরিচালনাধীন লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে বেশ কয়েক জন রোহিঙ্গা শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। এছাড়া মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নির্যাতনের শিকার বেশ কয়েক জন রোহিঙ্গা নারী -পুরুষের সাথে কথা বলেন।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার ফিরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সাথে এক বৈঠকে অংশ নিবেন।
গত সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রথম কোনো প্রধান হিসেবে সফররত দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক এই প্রেসিডেন্ট। ওইদিন রাতে কক্সবাজারের একটি হোটেলে রাত্রীযাপন করেন।
চারদিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট, সেদিন রাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন সহ মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেন তিনি।
সোমবার জাতীয় শোক দিবসে ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাচেলেট। মঙ্গলবার কক্সবাজার সফর শেষে পরদিন বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দেখা করার কথা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।