মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তালার ছেলে নেপালের রহস্যজনক মৃত্যু
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৮৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে নেপাল বিশ্বাস (২২) নামের এক যুবকের। সে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।

শনিবার (৬ মে) ভোরে নদীতে তার লাশ পাওয়া যায়। নেপাল বিশ্বাসের মৃত্যুতে নলতা জেলে পল্লীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, কয়েকদিন আগে নেপাল বিশ্বাস তার স্বজনদের সাথে পদ্ম নদীতে মাছ ধরার জন্য যায়।

গত বৃহস্পতিবার (৪ মে) বিকাল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় সে। এ ব্যাপারে বাঘা থানায় একটা জিডি করা হয়েছিল। শনিবার ভোরে নদীতে তার লাশ ভেসে ওঠে। তবে তাকে হত্যা করা হয়েছে, না পানিতে ডুবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ বলেছে, কিভাবে নেপাল বিশ্বাসের মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত শেষে জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ