তালার মাগুরা প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকালে অত্র বিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক উত্তম কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রা বসু, সহকারি শিক্ষক সোমনাথ লাহিড়ী, দুলাল বাছাড়, শিরিনা আক্তার, শেপালী আক্তার, প্রসেনজিৎ ঘোষ প্রমূখ।