রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার, বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক / ৪২৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের রুপার খালের চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সকালে বনরক্ষীরা নিয়মিত টহলকালে ১৫-১৬ বছরের পূর্ণবয়স্ক পুরুষ এ বাঘটিকে খালের চরে পড়ে থাকতে দেখেন। তারা শব্দ করলেও বাঘটি নড়াচড়া না করায় কাছে গিয়ে দেখতে পান মরে রয়েছে। বাঘটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, দাঁত-নখ, চামড়াসহ সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রয়েছে।

রবিবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে শরণখোলা রেঞ্জ অফিসে ময়নাতদন্ত হবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বলেন, একটি বাঘ সাধারণত ১৬-১৭ বছর বাঁচে। সে কারণে ধারণা করা হচ্ছে পানি খেতে খালের চরে নেমে কাদায় আটকে বাঘটির মৃত্যু ঘটেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ