রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
তালায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তালায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। প্রথমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও কেক কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ’র পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ীসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ