বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিপ্রবি শিক্ষার্থী সিয়ামের অকাল মৃত্যু : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া!
নিজস্ব প্রতিবেদক / ৪২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৩০মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সিয়ামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুরে।

সিয়ামের শরীরে ২০২১ সালের ২৭ মে ‘Hodgkins Lymphoma’ নামক ক্যান্সার কোষের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১২টি কেমোথেরাপি গ্রহণের মাধ্যমে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে কেমোথেরাপি শেষ হওয়ার এক মাসের মাথায় ২০২২ সালের ১২ জানুয়ারি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তার বায়োপসি পরীক্ষা করা হয়। উক্ত রিপোর্ট অনুযায়ী জানা যায় সিয়ামের শরীরে ‘Hodgkins Lymphoma’ ক্যান্সার পুনরায় ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে। তাই চিকিৎসক অতি দ্রুততার সঙ্গে তাকে ঢাকায় অথবা সম্ভব হলে ভারতে ‘Immunohistochemistry’ চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং তার পরিবারের সদস্যরা ভারতে চিকিৎসা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম সবাইকে কাঁদিয়ে আজ না ফেরার দেশে চলে গেছেন।

সিয়ামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট সবাই। সিয়ামের মৃত্যুতে তার বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ