জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম শুভ জন্মদিন স্বাধীনতার সুবর্ণজয়েন্তী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে উখিয়া থানা কতৃক আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
১৮ মার্চ ২০২২ শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম শুভ জন্মদিন স্বাধীনতার সুবর্ণজয়েন্তী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষেপ্রীতি ক্রিকেট ম্যাচ টস জিতে ব্যাটিং করে ১৪৭ রান সংগ্রহ করে উখিয়া ফোর্স একাদশ। ১৬ ওভার খেলায় ১৪৭রানের টার্গেটের জবাবে ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট ওভারের মধ্যে ১৪৮ রান সংগ্রহ করে ৮ ওকেটে উখিয়া থানা অফিসার একাদশ জয়লাভ করেন।
উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সন্জুর মোর্শেদ, উখিয়া থানার সাব-ইন্সপেক্টর (তদন্ত) গাজী সালাহউদ্দিন সহ সিনিয়র অফিসারগণ উপস্থিত ছিলেন।