বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার সভাপতি মিলন কুমার রায় ও সাধারণ সম্পাদক ফারদীন আহসান দ্বীপের এক প্রেস বিজ্ঞপ্তিতে মুকুল দাশ কে আহ্বায়ক ও সুমন সরকার যুন্গ- আহবায়ক করে তালা উপজেলার মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই ) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে আগামী ৩ মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমতি দেন।কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক হলেন রাসেল বাদশা, তানভির হাসান শাহেদ সৈকত বিশ্বাস, সাগর মন্ডল, সাদিকুর রহমান বাবু, কমিটির সদস্যারা হলেন সদস্য আফ্রিদি বিশ্বাস, রায়হান সরদার, মোঃ সুমন, অথেই দাশ, জাহিদ মোল্লা, সজিব হোসেন প্রমূখ।