শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
তালায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় ১৮টি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সরকারি নির্দেশ না মেনে তালায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১৮টি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার রাতে পর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর তালা সাব-জোনাল অফিসের আওতাধীন হাজরাকাটি বাজার, খেজুরবুনিয়া বাজার,শেখেরহাট বাজার ,জাতপুর বাজার, শাহাপুর বাজার তালা বাজারে অভিযান চালিয়ে ১৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন তালা সাব-জোনাল অফিসের এজিএম লিটন চন্দ্র দে জানান, জনসাধারণকে সরকারি আদেশ পালন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যহত রয়েছে। একই সাথে যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ