বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
তালায় শেখ কামালের জন্মদিন পালিত
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৫৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

তালায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ জামাল’র ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।এসময় আরো
বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, সাতক্ষীরা জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিষ)’র সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, বীরমুক্তিযোদ্ধা মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, আব্দুল জব্বার, জাসদ কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষিকর্মকর্তা হাজিরা খাতুন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা পরিষদের সামনে অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন, এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইমলাম, সাবেক ডিপটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ