বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
তালায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ইন্দ্রজিৎ বাপী নির্বাচিত
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৭৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ইন্দ্রজিৎ দাশ বাপী ৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, সদস্য পদে ইন্দ্রজিৎ দাশ বাপী বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ১২৩ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মীর জাকির হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৫ টি ভোট পেয়েছেন। সফিকুল ইসলাম সফিক তালা প্রতীক নিয়ে ১ ভোট পেয়েছেন।
তালা কেন্দ্রে চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রার্থী খলিলুলøাহ ঝড়ু চিংড়ি প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মাহফুজা আক্তার রুবি দোয়াতকলম মার্কা নিয়ে তালা কেন্দ্রে ৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রার্থী রোকেয়া মোসলেম ফুটবল প্রতীক নিয়ে ৬৩ টি ভোট পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ