১০ ফেব্রুয়ারী সন্ধা ৭: ০০ টায় উখিয়া লেখক সিরাজুল কবির বুলবুল নিজের ফেইসবুকে স্টেটস দিয়ে উল্লেখ করেন “জোছনা বিলাবে,শিশির ঝরবে
ধবল স্বপ্নরা ডানা মেলে উড়বে ”
উখিয়া উপজেলার তরুণ প্রজন্মের অগ্নিশিখা! মানবাধিকার কর্মী, নুরুল ইসলাম বিজয়ের হাতে” চাঁদের উঠোনে প্রেমের শিশির”
উখিয়া বিশিষ্ট লেখক: সিরাজুল কবির বুলবুল ভাইয়ের হাতের লেখা বই (চাঁদের উঠোনে প্রেমের শিশির) অমর কাব্য গ্রন্থটি আজ সন্ধায় আমাকে তোলে দিলেন > বিশিষ্ট লেখক ও কবি সিরাজুল কবির বুলবুল ভাই।
সেই বইয়ে লেখা > ক্ষুধিরামের শিষ্য (উৎসর্গ: শহীদ আবরারকে)
তোমার রক্তে নাম লিখেছি নতুন বাংলাদেশ”
মরে অমর প্রতিবাদী ঝড়, বিদ্রোহী তুমি বেশ।
বাকশক্তি, বাক স্বাধীনতা, যারা করতে চায় রুদ্ধ
তাদের কর্ণে জানান দিয়েছো স্বাধীনতা নয় অবরুদ্ধ!
তুমি আবরার, তুমি ফাহাদ ক্ষুধিরামের শিষ্য জীবন দিয়ে অমর হয়েছো বাঙালি বর্হিবিশ্ব ।
সুত্র: অবারিত জোছনা আর সবুজ তৃণলতার ভালোবাসায় বেড়ে ওঠা কবি সিরাজুল কবির বুলবুল ১৯৭৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত জেলা শহর সৈকতনগরী কক্সবাজার জেলার সবুজ ছায়া ঘেরা প্রকৃতির স্বর্গরাজ্য উখিয়া উপজেলার ঘিলাতলী গ্রামে একজন বরেণ্য সাহিত্যসাধক, লোকগবেষক মাস্টার শাহ আলমের ঔরসে (বর্তমান উখিয়া সাহিত্য কুঠিরে) জন্মগ্রহণ করেন। মা, রেজিয়া বেগম একজন আদর্শ গৃহিণী, দুই ভাই দুই বোনের মাঝে কবি সবার বড়। কবির শিক্ষা জীবন ছিলো বৈচিত্রময় ১৯৯৮ খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রী পাশ করেন উখিয়া ডিগ্রী কলেজ থেকে। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিস সাবজেক্ট নিয়ে মাস্টার্স করার নিমিত্তে ভর্তিহন ২০০৮ সালে; কিন্তু স্বপ্ন বহুদূর! চেষ্টারও কমতি ছিলো না, বিধিবাম- চার সেমিস্টার পড়ে আর পড়া হলো না। ছোট বেলা থেকে কবি একটু ব্যতিক্রমী ও ভাবুকমনা। বাবার সাহিত্যচর্চার দেখাদেখি কিশোর বুলবুলও একসময় সাহিত্য প্রেমে আসক্ত হয়ে পড়েন। কলেজ জীবনে এসে কবিও কবিতায় ফিরে পান ভরা যৌবন। দীর্ঘ সময় ধরে কবি অনেক প্রেম, ভালোবাসা, দ্রোহ, বিদ্রোহ ও সমসাময়িক ঘটনা প্রবাহে বিরতিহীন কলম চালিয়ে যান, কবির লেখা অসংখ্য কবিতা জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সংগঠক হিসেবেও কবি অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য- কাব্যকথা সাহিত্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, উখিয়া সাহিত্য কুঠিরের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার সাহিত্য একাডেমির সদস্য ও ভোরের পাখি প্রাকৃতিক শরীরচর্চা ক্লাবের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কবি মূলত বাস্তববাদী। জীবন সংগ্রামের প্রতিটি ধাপ বড়ই নির্মম! এর পরও কবি থেমে থাকেননি, ছেড়ে দেননি কবিতার হাল! জীবন এবং বাস্তবতার সেতু-বন্ধনে লেখা ‘চাঁদের উঠোনে প্রেমের শিশির’ কবির প্রথম কাব্যগ্রন্থ। আশা করি এ কাব্যগ্রন্থটি
পাঠক প্রিয়তা অর্জনে সক্ষম হবে। -প্রকাশক
আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তর উত্তর সফলতা কামনা করছি