রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ক্লাস ক্যাপ্টেন নিবার্চন সম্পুর্ন
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৬৩২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া বঙ্গমাতা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ভোট ব্যালেট অনুষ্ঠিত হয়।

বুধবার ২৩ মার্চ ২০২২ খ্রিঃ সকল ১০ টায় দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা অফিসার উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয় হলরুমে ভোট ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হয়, বিকাল ৩ টায় ভোটগণনা শেষে নির্বাচিতদের সাথে দিক-নির্দেশনা মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া বঙ্গমাতা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির নির্বাচিত ক্লাস ক্যাপ্টেনদের সাথে দিক-নির্দেশনা মূলক আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাইদিসহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

নির্বাচিত ক্লাস ক্যাপ্টেনদের তালিকা :
৬ষ্ঠ শ্রেণী ১ মাহফুজা মাইশা আতিকা, ২ রাসা আক্তার জোস্নী, ৩ হিরণ বড়ুয়া বিপু।
৭ম শ্রেণী ১ লিজা আক্তার, ২ মোঃ আব্দুল্লাহ,৩ রুপালি আক্তার রুপা।
৮ম শেণী ১ মাহমুদ, ২ মেহেদী হাসান,
৩ তসলিমা আক্তার মিনা।
৯ম শ্রেণী ১ মো: ইউনুস, ২ সানজিদা আক্তার তোফা, ৩ আনোয়ার ইসলাম।
১০ম শ্রেণী ১ নূর মোহাম্মদ, ২ অজুফা আক্তার, ৩ সাদি আলম।

নির্বাচিত ক্লাস ক্যাপ্টেনদের শুভেচ্ছা জানান, প্রতিষ্ঠাতা, মেনেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ