বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে: অভিভাবক সমাবেশ সম্পুর্ণ
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪২৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ আগষ্ট সকাল ১০ টার দিকে নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির চৌধুরী। দশম শ্রেণির শিক্ষক তৌহিদুল আলম, নবম শ্রেণির সহকারী শিক্ষক রিকু বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি শুকন্ধ বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি ডেজি বড়ুয়া, দশম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ,

বক্তব্যে বলেন, শুধু অভিভাবক সমাবেশে নয় মাসে অন্তত দুইবার স্কুলে এসে শিক্ষকদের কাজ থেকে খুঁজ খবর নেওয়ার আহবান, এবং স্কুল কলেজ শিক্ষার্থীদের উত্তপ্ত করা, ইভটিজিং কারি কিশোর গ্যাং এর বিরুদ্ধে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করার আহবান জানান।

আরো বলেন, নুরুল ইসলাম চৌধুরী এর নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফল ভালো হয়েছে, এবং নবম ও দশম শ্রেণির পরিক্ষা যেন ভালো হয় সন্তানদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য অভিভাবকদের আহবান জানান। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং তিনি বিদ্যালয়ের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসতে অনুরোধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাঈদী, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ