সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার কর্মী নুরুল ইসলাম বিজয়
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৪৩১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শুভেচ্ছা বার্তা: মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। একমাস সিয়াম সাধনার পর বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে ঈদ-উল ফিতর। ঈদ উপলক্ষে উখিয়া উপজেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক নুরুল ইসলাম বিজয়।

শত দূর্যোগের মাঝেও পবিত্র ঈদ-উল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, ও শান্তির বারতা। আসুন, আমরা রমজানের শিক্ষা সবার জীবনের পাথেয় করে বিশ্বে সাম্যের জয়গান গাই। পবিত্র ঈদকে সামনে রেখে সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা ও অসুস্থতা থেকে মুক্তি পেতে নারী ও শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সক্রিয় হই । আমরা শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অঙ্গীকার গ্রহণ করি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

শুভেচ্ছান্তেঃ নুরুল ইসলাম বিজয়
প্রচার সম্পাদক
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ,
উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
উখিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
কক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার মোট ৯টি পূজা মণ্ডপের মধ্যে ৮টি মণ্ডপের প্রতিমা দুপুর আড়াইটার দিকে গুরা মিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে ট্রাকযোগে কক্সবাজার লাবনী পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া উখিয়ার মণ্ডপ গুলো হলো- ১। উত্তর ধুরুমখালী পূজা মণ্ডপ, ২। কাশিয়ারবিল মন্দির পূজা মণ্ডপ, ৩। দারোগাবাজার উখিয়া সদর পূজা মণ্ডপ, ৪। বালুখালী হরি মন্দির পূজা মণ্ডপ, ৫। বালুখালী গীতা মন্দির পূজা মণ্ডপ, ৬। রুমখাঁ পূজা মণ্ডপ, ৭। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পূজা মণ্ডপ, ৮। হারাশিয়া খালকাচা পাড়া পূজা মণ্ডপ। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল হরি মন্দিরের প্রতিমা স্থানীয়ভাবে বিসর্জন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে মন্দির প্রাঙ্গণের পাশ্ববর্তী পুকুরে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এসময় উখিয়া সেনা ক্যাম্পের সেনা সদস্য, উখিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের পুরো কার্যক্রম আমরা সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ দেওয়া হয়নি। সবার সহযোগিতায় উখিয়ায় পূজা ও বিসর্জন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ