বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
তালার মাগুরায় দিনব্যাপী সরস্বতী পূজা উদযাপন
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় তালা উপজেলার মাগুরা ইউনিয়নে দিনব্যাপী সরস্বতী পূজা উদযাপন হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মন্দিরে মন্দিরে ও বাড়িতে পূজা উদযাপন করা হয়েছে।

মাগুরায় ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণের উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় পুষ্পাঞ্জলি নেয়ার জন্য পূজা অনুষ্ঠানে শিক্ষার্থীদের আরধনা করতে দেখা গেছে।

মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়, প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা- বাড়িতে শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় মন্ত্র পাঠ করান পুরোহিত গণ। শিক্ষার্থী বিজয় বিশ্বাস জানায়, তারা বিদ্যা ও জ্ঞান চর্চার জন্য যাতে কোভিড মুক্ত সংকট মুক্ত পরিবেশে শিক্ষা লাভ করতে পারে তার জন্য এবার দেবীর কাছে প্রার্থণা করেছি।
বারুইপাড়া হরিসভা পূজা মন্দিরের পুরোহিত কোমলেশ দেবনাথ বলেন, মহাপঞ্চমীর মাঘ মাসের শুক্লা তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মা স্বরস্বতী হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী। মা স্বরস্বতীকে পূজা অর্চনার মধ্য দিয়ে আরও বিদ্যা-জ্ঞান চেয়ে থাকি। শনিবার তালায় সারা দেশের সাথে মহা ধুমধামে এ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
উখিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
কক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার মোট ৯টি পূজা মণ্ডপের মধ্যে ৮টি মণ্ডপের প্রতিমা দুপুর আড়াইটার দিকে গুরা মিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে ট্রাকযোগে কক্সবাজার লাবনী পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া উখিয়ার মণ্ডপ গুলো হলো- ১। উত্তর ধুরুমখালী পূজা মণ্ডপ, ২। কাশিয়ারবিল মন্দির পূজা মণ্ডপ, ৩। দারোগাবাজার উখিয়া সদর পূজা মণ্ডপ, ৪। বালুখালী হরি মন্দির পূজা মণ্ডপ, ৫। বালুখালী গীতা মন্দির পূজা মণ্ডপ, ৬। রুমখাঁ পূজা মণ্ডপ, ৭। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পূজা মণ্ডপ, ৮। হারাশিয়া খালকাচা পাড়া পূজা মণ্ডপ। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল হরি মন্দিরের প্রতিমা স্থানীয়ভাবে বিসর্জন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে মন্দির প্রাঙ্গণের পাশ্ববর্তী পুকুরে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এসময় উখিয়া সেনা ক্যাম্পের সেনা সদস্য, উখিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের পুরো কার্যক্রম আমরা সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ দেওয়া হয়নি। সবার সহযোগিতায় উখিয়ায় পূজা ও বিসর্জন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ