প্রিয় উখিয়াবাসী আসসালামু আলাইকুম,
পবিত্র মাহে রমজান উপলক্ষে উখিয়াবাসী ও জেলা বাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটলিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) জনাব নাইমুল হক।
উখিয়াবাসী ও জেলাবাসীসহ দেশবিদেশে অবস্থানরত সবাইকে জানিয়ে রাখছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র কুরআনে ঘোষিত রমজান মাস হচ্ছে ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস। কারন এই মাসে আল্লাহর জন্য সবাই রোজা রাখে। সংযমের মাস, ধৈর্যের মাস, শান্তি- সম্প্রীতি, ত্যাগ এর মাস এই রমজান মাস বা রোযার মাস। এ মাসের আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ এই মাসে কবর আযাব পর্যন্ত থামিয়ে দেন। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।
প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে রোজা পালনের তওফিক দান করুন। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
শুভেচ্ছান্তে: জনাব নাইমুল হক, (পুলিশ সুপার) অধিনায়ক ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটলিয়ন।