কক্সবাজার জেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক পিপিএম ।
ঈদের শুভেচ্ছা বার্তায় ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। “সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন” ঈদ মোবারক।
মোঃ নাইমুল হক পিপিএম
অধিনায়ক (পুলিশ সুপার)
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উখিয়া, কক্সবাজার ।