রমজান ঈদের পর মুসলিম বিশ্বের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা। বিশ্বের অন্যান দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় নিয়ম অনুযায়ী অনাবিল আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ-উল আযহা।
পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে সুখ-সমৃদ্ধি, ও শান্তির বয়ে আনুক। আসুন আমরা কোরবানীর এই শিক্ষা সবার জীবনের পাথেয় করে বিশ্বে সাম্যের জয়গান গাই।
পবিত্র ঈদকে সামনে রেখে সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা ও অসুস্থতা থেকে মুক্তি পেতে নারী ও শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সক্রিয় হই ।
আমরা শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অঙ্গীকার গ্রহণ করি। সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ রাজীব আইচ (এমএ,এলএলবি)
সম্পাদক ও প্রকাশক
দৈনিক স্বাধীন বাংলা ২৪