কক্সবাজার জেলা ও উখিয়া টেকনাফ বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আগামীর উখিয়া টেকনাফের কর্ণধার, সম্ভব সংসদ সদস্য পদপ্রার্থী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়া-টেকনাফ বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদল আযহা” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। “সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন” ঈদ মোবারক।
জাহাঙ্গীর কবির চৌধুরী
সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ।