সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Live Tv
Video
News
Toggle navigation
জাতীয়
সারাদেশে
ঢাকা বিভাগ
চট্রগ্রাম বিভাগ
কক্সবাজার
খুলনা বিভাগ
রাজশাহী বিভাগ
ময়মনসিংহ বিভাগ
বরিশাল বিভাগ
রংপুর বিভাগ
সিলেট বিভাগ
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
আইন অধিকার
চাকরি
শিক্ষা
অন্যান্য
খেলাধুলা
তথ্য ও প্রযুক্তি
কৃষি
তাজা খবর
ধর্ম
ফিচার
লাইফস্টাইল
সম্পাদকীয়
সাহিত্য
স্বাস্থ্য
শিরোনাম
উখিয়ায় সন্ত্রাসীদের হামলা, নারীর কানে থাকা সোনার দুল ছিনতাই
উখিয়ায় ভবন থেকে পড়ে শ্রমিক গুরুতর আহত
উখিয়ায় রোহিঙ্গা কিশোর অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে পরিবারের কাছে ফোন
উখিয়ার পালংখালীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নুর আহমেদ আনোয়ারী
জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী একেএনসি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়েরা পেলো সংবর্ধনা
সীমান্তে ৪ লাখ ইয়াবা ও মোবাইল উদ্ধার, ছয় মাসে ৫০ কোটি টাকার চোরাচালান জব্দ, ৯৫ জন আটক করলো বিজিবি
উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
সীমান্ত অতন্দ্র প্রহরী টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টেকনাফে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী র্যাবের হাতে আটক
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী গ্রেফতার
×
/
জাতীয়
টেকনাফে র্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গাসহ ২ আশ্রয়দাতা আটক
উখিয়ায় ৫৩টি বৌদ্ধ বিহারে জাঁকজমকপূর্ণ প্রবারণা পূর্ণিমা উদযাপন
উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা
টেকনাফ শাহপরীরদ্বীপে ২ বিজিবির অভিযানে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক
হোয়াইক্যংয়ে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী গণসংযোগ
কক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার মোট ৯টি পূজা মণ্ডপের মধ্যে ৮টি মণ্ডপের প্রতিমা দুপুর আড়াইটার দিকে গুরা মিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে ট্রাকযোগে কক্সবাজার লাবনী পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কক্সবাজার লাবনী পয়েন্টে বিসর্জন দেওয়া উখিয়ার মণ্ডপ গুলো হলো- ১। উত্তর ধুরুমখালী পূজা মণ্ডপ, ২। কাশিয়ারবিল মন্দির পূজা মণ্ডপ, ৩। দারোগাবাজার উখিয়া সদর পূজা মণ্ডপ, ৪। বালুখালী হরি মন্দির পূজা মণ্ডপ, ৫। বালুখালী গীতা মন্দির পূজা মণ্ডপ, ৬। রুমখাঁ পূজা মণ্ডপ, ৭। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পূজা মণ্ডপ, ৮। হারাশিয়া খালকাচা পাড়া পূজা মণ্ডপ। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল হরি মন্দিরের প্রতিমা স্থানীয়ভাবে বিসর্জন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে মন্দির প্রাঙ্গণের পাশ্ববর্তী পুকুরে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এসময় উখিয়া সেনা ক্যাম্পের সেনা সদস্য, উখিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের পুরো কার্যক্রম আমরা সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ দেওয়া হয়নি। সবার সহযোগিতায় উখিয়ায় পূজা ও বিসর্জন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ-ছাত্রলীগসহ চারজন আটক
কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ও মেডিক্যাল ক্যাম্পেইন চালু
ইনানী সৈকতে ভেসে যাওয়া লক্ষীপুরের ৫ তরুণকে জীবিত উদ্ধার করলো বীচ কর্মী বেলাল ও জেলেরা
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের নারী কনস্টেবল নিশিতা বড়ুয়ার হাতে উইমেনস ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড
03
04
05
06
07
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ মানায়মার সীমান্তের পরিস্তিতি
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন সম্পুর্ণ
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক এর বর্ণাঢ্য কর্ম জীবন
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সন্জুর মোর্শেদ বদলি
উখিয়ায় ১শত একর জমি চাষাবাদ অনিশ্চিতায় চাষিরা
সর্বশেষ সংবাদ
উখিয়ায় সন্ত্রাসীদের হামলা, নারীর কানে থাকা সোনার দুল ছিনতাই
উখিয়ায় ভবন থেকে পড়ে শ্রমিক গুরুতর আহত
উখিয়ায় রোহিঙ্গা কিশোর অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে পরিবারের কাছে ফোন
উখিয়ার পালংখালীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নুর আহমেদ আনোয়ারী
জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী একেএনসি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়েরা পেলো সংবর্ধনা
All rights reserved © 2021 dainiksadinbangla24.com
Theme Created By
ThemesDealer.Com